Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৫ জুন ২০২৬

আপডেট: ০০:৪১, ৫ জুন ২০২৬

ট্রাফিক আইন মানার হুঁশিয়ারি দিয়েই অনির্ধারিত ক্রসিং পার ডিএমপি কমিশনারের

ট্রাফিক আইন মানার হুঁশিয়ারি দিয়েই অনির্ধারিত ক্রসিং পার  ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন সবার জন্য সমান—এমন বার্তা দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের গাড়িবহরকে জনসাধারণের জন্য নির্ধারিত নয় এমন একটি ক্রসিং ব্যবহার করতে দেখা গেছে, যেখানে ব্যারিকেড সরিয়ে রাস্তা পার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিশনার। সেখানে তিনি দাবি করেন, সরকারি-বেসরকারি সবাই ট্রাফিক আইনের আওতায় এবং প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনে চলেন।

তিনি বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তা তিনি সরকারি হোক বা বেসরকারি। একইসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, প্রধানমন্ত্রীও নিয়ম মেনে চলাচল করেন।

তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর কমিশনারের গাড়িবহরকে মিন্টো রোডের মিডিয়া সেন্টার থেকে ডিএমপি সদর দফতরের দিকে যাওয়ার পথে অনির্ধারিত একটি ক্রসিং ব্যবহার করতে দেখা যায়। সাধারণ যানবাহন ওই পথে চলাচল করতে পারে না, তাদের মগবাজার ফ্লাইওভার বা হেয়ার রোড ঘুরে যেতে হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই ক্রসিংয়ে সাধারণত ত্রিকোণাকৃতির ব্যারিকেড ও দড়ি দিয়ে পথ বন্ধ রাখা থাকে। কিন্তু কমিশনারের গাড়িবহর আসার সময় পুলিশ সদস্যরা ব্যারিকেড সরিয়ে দেন এবং দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন।

একজন মোটরসাইকেল চালক বলেন, তিনি প্রতিদিন ওই এলাকা ব্যবহার করেন, কিন্তু সাধারণ যানবাহনের জন্য ওই পথ সবসময়ই বন্ধ থাকে।

ঘটনার পর গাড়িবহর পার হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা পুনরায় ব্যারিকেড স্থাপন করে ক্রসিংটি আগের মতো বন্ধ করে দেন।

এ ঘটনায় ট্রাফিক আইন বাস্তবায়ন নিয়ে প্রশাসনের অবস্থান ও বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!