Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:৫২, ১৮ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লো

জ্বালানি তেলের দাম বাড়লো
ফাইল ছবি

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, যা সরাসরি প্রভাব ফেলবে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দামে অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে। সংশোধিত এ দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে উৎপাদন ও সরবরাহ ব্যয় বাড়ার কারণে নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে এখনো মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের চাপ এর পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হঠাৎ করে জ্বালানির দাম বাড়ানোর ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য এ সিদ্ধান্ত নতুন করে জীবনযাত্রার ব্যয় বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নতুন মার্কিন প্রস্তাব টেবিলে, অনড় অবস্থানে ইরান
অকটেন ভাগাভাগির ধস্তাধস্তিতে আগুনে পুড়লো দুই কারখানা—দগ্ধ ৩
মঞ্জুরুলের আরও কঠোর শাস্তি চান জাহানারা
জ্বালানি তেলের দাম বাড়লো
একদিনে দেশে ফিরলো ৩৪ প্রবাসীর লাশ
যশোরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের
শত্রুদের আরও কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান
একজন প্রেসিডেন্ট টুইটে বিশ্বকে শুধু হুমকি দেয়: ব্রাজিল প্রেসিডেন্ট
‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বজ্রপাতে মৃত্যুপুরী: ৫ জেলায় ঝরলো ১১ প্রাণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা নয়—পাকিস্তানকে ইরান
সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু, আহত ৩
‘প্রশংসা একটু কম কইরেন মন্ত্রী সাহেব’—স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
মেঘনা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি
‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’