Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ১৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুঁশিয়ারি মোজতবা খামেনির

শত্রুদের আরও কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান

শত্রুদের আরও কঠোর জবাব দিতে প্রস্তুত ইরান
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই আবারও কঠোর বার্তা দিলো ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শত্রুদের যেকোনও আগ্রাসনের আরও কঠোর জবাব দিতে ইরানের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ করে এ সতর্কবার্তা দেন। তিনি এ দুই দেশের সামরিক শক্তিকে ‘অবিশ্বাসী’ ও ‘চরমপন্থী’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

টেলিগ্রামে প্রকাশিত বার্তায় মোজতবা খামেনি দাবি করেন, সাম্প্রতিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বিশ্ববাসীর সামনে প্রতিপক্ষের দুর্বলতা উন্মোচন করেছে। বিশেষ করে ড্রোন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব আক্রমণ ছিলো আকস্মিক ও শক্তিশালী, যা শত্রুপক্ষকে বিস্মিত করেছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও যেকোনও হুমকির জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। তার এ বক্তব্যে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা