Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:১৫, ১৯ এপ্রিল ২০২৬

নতুন মার্কিন প্রস্তাব টেবিলে, অনড় অবস্থানে ইরান

নতুন মার্কিন প্রস্তাব টেবিলে, অনড় অবস্থানে ইরান
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আবারও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে একাধিক প্রস্তাব পাঠিয়েছে তেহরানের কাছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে আগাম বার্তা স্পষ্ট—কোনও ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেয়া হয়েছে। এসব প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে এসব প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন। এতে আঞ্চলিক কূটনীতিতে ইসলামাবাদের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।

তবে আলোচনার ক্ষেত্রেও নিজেদের অবস্থান কঠোর রাখার ইঙ্গিত দিয়েছে ইরান। পরিষদ জানিয়েছে, ইরানি আলোচক দল কোনও নমনীয়তা দেখাবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—সমঝোতার পথ এখনও খোলা থাকলেও, দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি কাটেনি। ফলে আলোচনার অগ্রগতি নির্ভর করবে প্রস্তাবগুলোর গ্রহণযোগ্যতা এবং পারস্পরিক অবস্থান কতটা কাছাকাছি আসে তার ওপর।

সূত্র: আল–জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ