Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার, আদালতের আদেশে কারাগারে

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার, আদালতের আদেশে কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানী থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে।

দুপুর ২টা ২০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি মামলার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলাটি এখনও তদন্তাধীন থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ও তার পরিচয় যাচাই না হওয়া পর্যন্ত কারাগারে রাখা জরুরি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমনের শুনানি শেষে আদালত শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামির পক্ষে ওকালতনামা জমা হলেও কোনো জামিন আবেদন ছিল না। তদন্তের প্রয়োজনে পরে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করা সংগঠন ‘মঞ্চ ৭১’ সেগুনবাগিচায় ২৮ আগস্ট এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠক চলাকালে একদল ব্যক্তি স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে হট্টগোল সৃষ্টি করে, দরজা বন্ধ করে কয়েকজনকে লাঞ্ছিত করে এবং আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। পরে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান