Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৮ অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ দাখিল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের ঘটনার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এক চার্জে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে, আর অন্য চার্জে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে দুটি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির কর্মকর্তাদের বিরুদ্ধে একটি চার্জসহ মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয়। তথ্যটি জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো:

  • গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
  • গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
  • জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।

চিফ প্রসিকিউটর গত ৬ অক্টোবর জানান, বেশ কিছু ঘটনার চার্জ এ সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। তিনি বলেন, অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আজকের মধ্যে এ ব্যাপারে কিছু বলা যাবে না। গুমের মামলা অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে দাখিল হবে।

প্রসিকিউটর আরও জানিয়েছেন, যেহেতু এটি একটি জটিল মামলা, তাই খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করা হচ্ছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, তদন্তের রিপোর্ট খুব দ্রুত পাওয়া যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার