Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:১২, ১৮ নভেম্বর ২০২৫

আইসিটির প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম ব্যাখ্যা করলেন আইনি প্রক্রিয়া

হাসিনা আত্মসমর্পণ করলে আপিল করতে পারবেন: চিফ প্রসিকিউটর

হাসিনা আত্মসমর্পণ করলে আপিল করতে পারবেন: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক অবস্থায় রায়ের বিরুদ্ধে আপিল করার কোনও আইনি অধিকার রাখেন না। আপিল করতে হলে তাদের অবশ্যই বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি জানান, আইন অনুযায়ী আসামিরা রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তবে পলাতক অবস্থায় এ সুযোগ নেই। আপিলের জন্য দেশে এসে আত্মসমর্পণ করে কারাগারে প্রবেশ করতে হবে, তবেই তারা সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে। আত্মসমর্পণ না করলে আপিলের অধিকার স্থায়ীভাবে হারাবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, পলাতক অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে নয়, বিশ্বের অন্য কোথাওও নেই। আইনকে সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টে আসামিরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে যুক্তি ও প্রমাণ পেশ করতে পারবে। আদালত ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে এবং আইন তার প্রক্রিয়া অনুসারে কাজ করবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিটি আজ (১৭ নভেম্বর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়ে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা