Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩১, ২০ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২৬ 

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে আয়োজন করা হয়েছে হাফটাইম শো। বিরতির বাঁশি বাজার পরপরই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মঞ্চে হাজির হন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরা। তার পরিবেশনায় উৎসবের আবহে মেতে ওঠেন স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক।

হাফটাইম শোতে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই, ডাই’ পরিবেশন করেন শাকিরা। তার প্রাণবন্ত পারফরম্যান্সে জমে ওঠে ফাইনালের বিরতির আয়োজন।

শাকিরার পর মঞ্চে ওঠেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। এরপর পরিবেশনা করেন দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস। তিন তারকার ধারাবাহিক পরিবেশনায় বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো হয়ে ওঠে বর্ণাঢ্য এক আয়োজন।

এর আগে ফাইনালের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে স্কোরলাইন সমান থাকলেও খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। শুরু থেকেই বলের দখল, আক্রমণ ও ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে লা রোজা।

অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খায়। লিওনেল মেসিদের আক্রমণে ওঠার চেষ্টা বারবার স্পেনের উচ্চ প্রেসিং ও মাঝমাঠের দাপটের কাছে থেমে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?