Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৪৬, ৯ জানুয়ারি ২০২৬

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

ঢাবির ৫ স্থাপনায় শেখ পরিবারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ঢাবির ৫ স্থাপনায় শেখ পরিবারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ও দাফতরিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাবির নিয়ম অনুযায়ী সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত এখন সিনেটের কাছে পাঠানো হবে। সিনেট সভায় এ বিষয়ে আলোচনা ও অনুমোদনের পরই নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

নাম পরিবর্তনের সিদ্ধান্তের আওতায় থাকা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এসব স্থাপনা হলো—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর নামকরণ নিয়ে পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিনেটের চূড়ান্ত অনুমোদন পেলে নতুন নাম নির্ধারণ ও তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল