Sobar Desh | সবার দেশ ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:২০, ১৫ এপ্রিল ২০২৬

বৈষম্যহীন বাংলাদেশের শপথ নেওয়ার আহ্বান ইবি উপাচার্যের

বর্ণিল আয়োজনে ইবির বর্ষবরণ

বর্ণিল আয়োজনে ইবির বর্ষবরণ
ছবি: সবার দেশ

বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, গান, আবৃত্তি, নাটক আর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উৎসবমুখর এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বৈশাখ আসে পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে জাগ্রত করার জন্য, আর সে নতুনের আহ্বানেই মানুষ নব আনন্দে উদ্বেলিত হয়।

বুধবার (১৫ এপ্রিল) ‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা বিভাগ আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বর্ষবরণ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই ঐতিহ্য বাঙালির জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। বৈশাখকে কখনোই বাঙালির জীবন থেকে মুছে ফেলা যাবে না। বাংলা সাহিত্যেও বৈশাখের অনুপস্থিতি কল্পনা করা যায় না, কারণ এ দেশের প্রায় সব কবির কবিতাতেই বৈশাখের আবাহন রয়েছে।

তিনি আরও বলেন, নতুন বছর আমাদের নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা আর নতুন স্বপ্নের বার্তা নিয়ে আসে। বৈশাখ মানুষের হৃদয়ে নতুন জীবনের বাঁশি বাজায় এবং স্বপ্ন-সাধনাকে জাগ্রত করে। এ সময় তিনি উপস্থিত সবাইকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথ নেয়ার আহ্বান জানান।

এর আগে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। রঙিন সাজে সজ্জিত শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে এসে শেষ হয়।

বাংলা মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।

অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদের এস্রাজের সুরে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে গান, আবৃত্তি, খণ্ডচিত্র ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো বাংলা মঞ্চ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বাংলা বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় ‘চার শতকের বর-বধুর বিবাহের সাজ-সজ্জা ও আচারের বিবর্তনের খণ্ডচিত্র’। অধ্যাপক ড. মো. মনজুর রহমানের পরিকল্পনায়, সাবরিনা তানভি দৃষ্টি, তানভিন ইমা ও ফারহানা ইবাদ রিয়ার নির্দেশনায় এবং তামান্না জেবিনের ধারাবর্ণনায় এটি পরিবেশিত হয়।

এছাড়া অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ হয়, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে উপাচার্য বাংলা মঞ্চের পাশে গোপেন্দ্রনাথ চক্রবর্তীর শোলার শিল্পকর্ম প্রদর্শনীও পরিদর্শন করেন। নববর্ষের এ আয়োজন বিশ্ববিদ্যালয়জুড়ে সৃষ্টি করে উৎসব, ঐতিহ্য ও নতুন আশার এক প্রাণবন্ত আবহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা