Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ৭ মে ২০২৫

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান 

ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান 
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়। 

অনুষ্ঠানে বিভাগের সভাপতি আতিকা কাফির সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রসেফর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আগামী বিশ্ব তাদেরই হাতের মুঠোয় থাকবে যারা হবে উন্নয়ন অনুধ্যান অনুগামী, যারা যথাযথ উন্নয়ন অভ্যাসকে করতলগত করেছে, দক্ষতা নিয়ে বেড়ে উঠছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে। উন্নয়ন হচ্ছে একটি নিঃশেষ প্রক্রিয়া যেখানে অব্যাহত পরিবর্তনের মধ্য দিয়ে একটি লক্ষ্য অর্জিত হয়। উন্নয়ন হচ্ছে একটি লক্ষ্য। এ লক্ষ্যে সফল হতে, সফল কর্মী হতে উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন অত্যন্ত জরুরী। দেশ এখন তাদেরকেই খুঁজছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, উন্নয়ন একটি অভ্যাস, এ অভ্যাস গড়ে উঠে অব্যাহত পাঠের মধ্য দিয়ে। তোমরা যারা উন্নয়ন বিজ্ঞান অধ্যয়ন করছো তোমাদের লক্ষ্যই হবে একটি উন্নত দেশ গঠনে নিজেদেরকে নিবেদন করা।

তিনি আরও বলেন, একটি দারুন সুযোগ তোমাদের সামনে। ২৪’র জুলাই বিপ্লব তোমাদের এ সুযোগ এনে দিয়েছে। তোমরা এখন অনেক বেশী দেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে পারবে। কোন বাধা নেই, কোন বৈরিতা নেই। এছাড়াও তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং দেশ গঠন ও একটি সুন্দর জীবন গঠনে পড়ালেখা সঠিকভাবে রপ্ত করার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!