Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ২৭ মে ২০২৫

ইবি সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ ও রাহাত

ইবি সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাহিদ ও রাহাত
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন 'ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট' বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. নাহিদুর রহমান ও 'আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ' বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল রাহাত।

রবিবার (২৫ মে) হলটির প্রভোস্ট ও সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও সোসাইটির সাবেক সভাপতি মো. দিদারুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ–সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মোর্শেদ মামুন, যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল বারী শরিফ ও আহমাদ গালিব, সাংগঠনিক সম্পাদক মো. শান্ত শিশির, যুগ্ম–সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ–দফতর সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. হাম্মাদ তালুকদার, প্রচার সম্পাদক মো. মানিক হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইলিয়াস হোসেন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, আইন সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাজিদ ও ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন ইমন।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি থেকেই আমার বিতর্ক অঙ্গনে পথচলা শুরু হয়েছে। তাই, হল ডিবেটিং সোসাইটির প্রতি আলাদা একটা আবেগ ও ভালোবাসা রয়েছে। বিতর্কের মাধ্যমে অন্যের মূল্যবোধকে সম্মান জানানো শেখা যায়। যুক্তির সৌন্দর্যের মাধ্যমে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নামকে বিতর্ক অঙ্গনে আরো উজ্জ্বল করতে চাই।

নবমনোনীত সভাপতি নাহিদুর রহমান বলেন, ডিবেটিং শুধু যুক্তি বা প্রতিযোগিতা নয়; এটি চিন্তা, যুক্তি ও ভাষার সম্মিলিত চর্চা। একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত বিতর্ক সংগঠন কেবল বক্তাদেরই তৈরি করে না; বরং একটি প্রগতিশীল সমাজ গঠনের ভিত্তিও স্থাপন করে। আমাদের ডিবেটিং সোসাইটিকে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে যুক্তি হবে আলোর পথ, আর মতবিনিময় হবে সম্মানের ভিত্তি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার