Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ১৪ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের আমন্ত্রণে

ফুল ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন ইবির মারুফ

ফুল ফান্ডেড পিএইচডি’র সুযোগ পেলেন ইবির মারুফ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. মারুফ হোসেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হিউস্টন-এ বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘ফল-২০২৫’ শিক্ষাবর্ষে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচ.ডি করার সুযোগ পেয়েছেন।বতিনি ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

স্কলারশিপপ্রাপ্ত মো. মারুফ হোসেন বলেন, স্বাভাবিকভাবে আমরা অনেক সময় নিজেদের চিন্তাভাবনাকে নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষার্থীর পক্ষে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের চিন্তাটা যেন স্বপ্নের মতোই মনে হয়। তবে এ গণ্ডির বাইরে ভাবতে পারলে আর নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারলে, ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ কেবল কল্পনা নয়, বাস্তবতাও হয়ে ওঠতে পারে।

তিনি আরো বলেন, এ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো আইইএলটিএস পরীক্ষায় অংশ না নিতে পারা। তবে আমি বিকল্প ভাষাগত দক্ষতার পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করি।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচ.ডি করার সুযোগ পাওয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ বছর আমাদের বিভাগ থেকে একজন শিক্ষার্থী এ সম্মানজনক সুযোগ অর্জন করতে সক্ষম হয়েছে এবং গত বছর তিনজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পিএইচ.ডি প্রোগ্রামে চান্স পেয়েছিলো।

তিনি বলেন, এটি আরো প্রমাণ করে যে, আমাদের বিভাগের শিক্ষার্থীরা গবেষণা, একাডেমিক উৎকর্ষতা ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণে যথেষ্ট সক্ষমতা অর্জন করছে।

বিভাগটির বায়োমেড ইনোভেটস ক্লাব জানায়, মারুফ হোসেনের এ কৃতিত্ব আমাদের জন্য গর্বের। তার সাফল্য দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত