Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:২২, ১৯ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচন

প্যানেল ঘোষণায় তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রদল

প্যানেল ঘোষণায় তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষায় ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তায় আছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় সব সংগঠন ইতোমধ্যেই পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করলেও এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করতে পারেনি ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্যানেল ঘোষণা করা হবে না।

ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল সোমবার (১৮ আগস্ট)। সেদিন পর্যন্ত ৫৬৫ জন প্রার্থী ডাকসুর বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেন। একইসঙ্গে ১৮টি হল সংসদের জন্য ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় একদিন বাড়িয়ে ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত করেছে।

এদিকে, ছাত্রদল প্যানেল ঘোষণা না করায় ক্যাম্পাসে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এর কারণ হিসেবে অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছেন, আবার অনেকে মনে করছেন হাইকমান্ডের ওপর অতিরিক্ত নির্ভরতাই এর মূল কারণ। সম্প্রতি ছাত্রদলের হল কমিটিতে সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়রদের রাখা হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে ডাকসুতে প্রার্থী বাছাই নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন যাতে প্যানেলে তাদের নাম এলে সমস্যা না হয়। সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন, তারেক রহমানের অনুমোদন পেলেই প্যানেল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের একাংশ এ অবস্থার সমালোচনা করে বলছেন, ক্যাম্পাসভিত্তিক নির্বাচনে প্রার্থী ও প্যানেল শিক্ষার্থীদেরই হওয়া উচিত, কিন্তু ছাত্রদল লন্ডনের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে স্বনির্ভরতা হারাচ্ছে।

এদিকে মনোনয়ন দাখিল ও সংগ্রহের সময় বাড়ানোকে পক্ষপাতিত্ব হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটি দাবি করেছে, ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। যদিও ছাত্রদলের নেতাকর্মীরা আশাবাদী, খুব শিগগিরই প্যানেল ঘোষণা করা হবে এবং ভোটারদের সামনে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট এবং পরদিন প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব