Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২৭ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু

ডাকসু নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা দিনব্যাপী গণসংযোগে অংশ নিচ্ছেন।

সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে প্রতিরোধ পর্ষদ তাদের নির্বাচনী প্রচারণার সূচনা করে। প্যানেলটির ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা সমাজবিজ্ঞান অনুষদের সামনে জনসংযোগ কার্যক্রম শুরু করেন এবং এরপর কার্জন হল এলাকায় প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া দুপুরে জগন্নাথ হলের বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদের প্রচারণা শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ প্যানেলের অন্যান্য সদস্যরা।

সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে একটি স্বতন্ত্র প্যানেল সকালে ক্যাম্পাস এলাকায় গণসংযোগ শুরু করে। এ প্যানেলের ভিপি প্রার্থী মো. জামাল উদ্দীন খালিদ।

দুপুরের দিকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী প্রচারণা শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, ক্রীড়া সম্পাদক প্রার্থী জহিন ফেরদৌস জামি এবং স্বতন্ত্র সদস্য প্রার্থী সরদার নাদিম মাহমুদ শুভ।

প্রশাসনের সঙ্গে বৈঠকের কারণে দুপুরে কিছুক্ষণ বিরতি দেওয়া হলেও বিকেলের পর প্রার্থীরা আবারও জনসংযোগ কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ