Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

ভোট চুরির অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোট চুরির অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসে এই মিছিল বের করা হয়।

মিছিল চলাকালে তারা স্লোগান দেয়— 'জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর জামায়াত-শিবির ভোট চোর’, ‘প্রশাসন ভোট চোর’। এ সময় টিএসসি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রদল ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানিয়েছে। এর আগে বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, অমর একুশে হলে গিয়েছি, কারচুপি হয়েছে। রোকেয়া হলেও কথা বলেছি। তারাও বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা করিনি।

তিনি অভিযোগ করেন, সকাল থেকে তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। প্যানেলের নম্বর সিট দেওয়ার ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়েছে। ভোটকেন্দ্রের বাইরেও বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে বলে জানান তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, সকালে তার বিরুদ্ধে একটি বড় ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মূলধারার গণমাধ্যম বিভ্রান্ত হয়েছে। পরে সংশোধনী দেওয়া হলেও প্রাথমিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি অভিযোগ করেন, রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা তাদের প্রার্থীর ব্যালট নম্বর দেওয়ার জন্য ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। অথচ শিবিরের প্রার্থীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা হয়নি।

তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। মিডিয়ার মাধ্যমে নির্বাচন কারচুপির তথ্যও উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প