Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৪:০৮, ১৭ অক্টোবর ২০২৫

রাকসুতে শিবিরের ভিপি প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে, জিএসে স্বতন্ত্র

রাকসুতে শিবিরের ভিপি প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে, জিএসে স্বতন্ত্র
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ প্রতিদ্বন্দ্বির চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে আছেন। ৮টি নির্বাচনী কেন্দ্রের প্রাথমিক ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, তিনি পেয়েছেন ৫৪৭৮ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন আবিরের ভোট সংখ্যা মাত্র ১৪৭৬।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৪৭৭৫ ভোট, যেখানে শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ২৭৮১ ভোট। এজিএস পদে শিবির প্রার্থী সালমান সাব্বির ২৯৬৪ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষার (২২৮৭) থেকে এগিয়ে রয়েছেন।

এবারের রাকসু নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্র থেকে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হয় বিকেল ৫টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

মোট ভোটার সংখ্যা ২৮,৯০১, যেখানে নারী ভোটারের সংখ্যা ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ফলাফল অনুযায়ী ভিপি পদে শিবির প্রার্থীর বিশাল জয়, তবে জিএস পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন চোখে পড়ার মতো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব