Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ৪ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়লো ১০ দিন

রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়লো ১০ দিন
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রচারণার সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। এখন প্রার্থীরা ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।

শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। তিনি বলেন, ১৬ অক্টোবরের নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। যথাসময়ে ভোট গ্রহণ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণা সময়সীমা একইভাবে বর্ধিত করা হয়েছে। আচরণবিধি মেনে প্রচারণা চালাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে, শিক্ষক-কর্মকর্তাদের প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করায় ২৫ সেপ্টেম্বরের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিলো। তখন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাস ছাড়েন এবং বিভিন্ন ছাত্রসংগঠন ভোট পেছানোর দাবি তোলে।

নতুন সূচি অনুযায়ী ১৬ অক্টোবর রাকসু ভোট অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব