Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:০৫, ১৬ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোট শুরু

রাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোট শুরু
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহভরে অপেক্ষা করছেন। কেউ কেউ রঙিন ব্যানার ও পোস্টার হাতে নিয়ে প্রার্থীদের প্রচারণায় যোগ দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর ভোট দিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও আনন্দ।

ভোর থেকেই শুরু হয় নির্বাচন সংশ্লিষ্টদের ব্যস্ততা। সকাল সোয়া ৭টার দিকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারদের হাতে হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালি ও অন্যান্য সরঞ্জাম তুলে দেয়া হয়। একই সঙ্গে সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড ও যানবাহনের পাসও বিতরণ করা হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, সব কেন্দ্রেই যথাসময়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব। সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স। মোট ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে চলছে ভোটগ্রহণ।

ভোট পরিচালনায় রয়েছেন ২১২ জন শিক্ষক। এর মধ্যে ১৭ জন প্রিজাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিজাইডিং অফিসার। এছাড়া ৯১ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী ও ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ ভোটার। মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—কেন্দ্রীয় রাকসুর ২৩ পদে ৩০৫ জন, সিনেটের ৫ পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটশেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। প্রতিটি ধাপে নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মুখে এখন একটাই কথা—দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাকসুর প্রাণ ফিরে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী