Sobar Desh | সবার দেশ মো. সিহাব আলী, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৪৫, ৩০ অক্টোবর ২০২৫

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণে জবি শিক্ষার্থীরা

স্নাতকের শেষ দিনে দুঃস্থদের খাবার বিতরণে জবি শিক্ষার্থীরা
ছবি: সবার দেশ

দুঃস্থ- অসহায়দের খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে স্নাতকের (সম্মান) শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে এ ব্যতিক্রমী আয়োজন করেন তারা। শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট এলাকার ১৫০ জন অসহায়, দুঃস্থ ও রিক্সা চালক ও শিশুদের মাঝে এই খাবার বিতরণ করেন। 

আয়োজক শিক্ষার্থীরা জানান, আমরা স্নাতক জীবনের শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। পুরো অনার্স লাইফটি যেভাবে সুন্দরভাবে শেষ করেছি। একইভাবে শেষ দিনটিও সুন্দরভাবে শেষ করতে চাই। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র আয়োজন। অন্যরাও আমাদের অনুসরণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি। 

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকেরুল ইসলাম বলেন, আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমাদের এ ব্যতিক্রমী উদ্যোগটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিতে চাই। 

অপর শিক্ষার্থী অর্পা আসাদ বলেন, সবাই কালার ফেস্ট সহ বিভিন্ন আয়োজন করে স্নাতকের শেষ দিন উদযাপন করে। আমরা নতুন কিছুর সূচনা করতে চাই। আমরা চাই, আমাদের এ উদ্যোগ দেখে যাতে অন্যরা উৎসাহিত হোক।

অপর শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, কালার ফেস্ট, র‌্যাগ ডে আমাদের সংস্কৃতি নয়। আমরা চাই, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক। তাই, এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা আশা রাখি, আমাদের থেকে উৎসাহিত হয়ে অন্যরা আরও বড় পরিসরে এ ধরণের আযোজন করবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য