Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ৩ নভেম্বর ২০২৫

প্রাথমিক বিধিমালায় বড় পরিবর্তন

সামাজিক চাপের মুখে সংগীত শিক্ষক পদ বাতিল

সামাজিক চাপের মুখে সংগীত শিক্ষক পদ বাতিল
ছবি: সংগৃহীত

সামাজিক চাপ ও ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এর সংশোধিত গেজেটে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছিলো। কিন্তু সংশোধিত বিধিমালায় এখন কেবল দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন সংস্করণে নেই।

সাংবাদিকদের প্রশ্নে, পদ বাতিলের এ সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের ফল কি না—এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় আরও কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে। অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানান, আগের সংস্করণে মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল, আর বাকি ৮০ শতাংশ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতকদের জন্য।

তিনি বলেন, ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তি তৈরি করেছিলো। তাই সেটি সংশোধন করে এখন বলা হয়েছে, ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী’। অর্থাৎ ৮০ শতাংশ পদের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

জানা গেছে, গত আগস্টে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে মূল বিধিমালা জারি করেছিল, তাতে সংগীত শিক্ষক পদ অন্তর্ভুক্ত হওয়ায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিসহ কিছু ধর্মভিত্তিক সংগঠন তীব্র আপত্তি জানায়। তারা দাবি করেছিলো, সংগীত শিক্ষা ইসলামি সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে।

অবশেষে সরকার সে সমালোচনার পরিপ্রেক্ষিতেই পদ দুটি বাতিল করে সংশোধিত গেজেট প্রকাশ করল বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা