Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৮ নভেম্বর ২০২৫

অল্পের জন্য প্রাণ রক্ষা

বুড়িগঙ্গায় জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি

বুড়িগঙ্গায় জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে থাকা সব শিক্ষার্থীকে স্থানীয়রা ও নৌ পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার করেছেন। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা।

ওসি সোহাগ রানা সাংবাদিকদের জানান, নৌকাটিতে ১০ থেকে ১৫ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নৌকাটি ঘুরতে বেরিয়েছিলো। লালকুঠির ঘাটের কাছে হঠাৎ একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তবে শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়ায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বুড়িগঙ্গায় আনন্দভ্রমণে বের হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা। নদীর মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লঞ্চ হঠাৎ ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। আশপাশে থাকা অন্যান্য নৌযান ও স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কেউ গুরুতর আহত হননি বলে জানায় পুলিশ।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকৃত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

একজন উদ্ধারকৃত শিক্ষার্থী বলেন, আমরা শুধু একটু ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ লঞ্চ এসে ধাক্কা দিলে বুঝে উঠতে পারিনি কী হচ্ছে। সবাই আতঙ্কে চিৎকার করছিলো। ভাগ্য ভালো, সবাই বেঁচে গেছি।

স্থানীয়রা অভিযোগ করেন, বুড়িগঙ্গায় রাতে বিনা নিয়ন্ত্রণে চলাচল করা লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযানের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

নৌ পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট লঞ্চটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের