Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ১০ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারতে জকসু ছাত্রদল প্যানেল

খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারতে জকসু ছাত্রদল প্যানেল
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ও এজিএস প্রার্থী বিএম তানজিলের নেতৃত্বে নবনির্বাচিত প্রতিনিধিরা প্রথমে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাজার প্রাঙ্গণে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে অংশ নেন।

কবর জিয়ারতকালে প্যানেল থেকে নবনির্বাচিত পাঠাগার ও সেমিনারবিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যসহ প্যানেলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভিপি প্রার্থী ও ছাত্র অধিকার পরিষদের শাখা সভাপতি একেএম রাকিব বলেন, নির্বাচনকালীন ব্যস্ততার কারণে আমরা তখন বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে যেতে পারিনি। সে কারণেই আজ এখানে এসেছি। গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ ও সংগ্রাম, সেটিই আমাদের রাজনীতির মূল প্রেরণা।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েই আমাদের প্যানেল কাজ করবে। শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের