Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৩, ১০ মার্চ ২০২৬

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে দেশের দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কমিটিতে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং কয়েকজন শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও আলেম।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। এ কমিটি শিগগিরই জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।

গত শনিবার প্রধানমন্ত্রী একটি ইফতার অনুষ্ঠানে বলেছিলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০–১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রেক্ষাপটে সোমবারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন