Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ১৩ জুন ২০২৬

আপডেট: ০০:৪৩, ১৩ জুন ২০২৬

নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়

নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটির জমকালো আয়োজনের পর এবার কানাডায় অনুষ্ঠিত হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী উৎসব। আর সেই আন্তর্জাতিক মঞ্চে বলিউড তারকা নোরা ফতেহির সঙ্গে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

শুক্রবার (১২ জুন) কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচের আগে টরন্টোর স্টেডিয়ামে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

উদ্বোধনী পর্বে আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তার পরিবেশনায় কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়।

এরপর মঞ্চে আসেন বলিউড সেনসেশন নোরা ফতেহি। তার প্রাণবন্ত নৃত্য ও পরিবেশনার সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আন্তর্জাতিক এ মঞ্চে তার উপস্থিতি বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্যও গর্বের উপলক্ষ হয়ে ওঠে।

বিশ্বকাপ বরণ অনুষ্ঠানে আরও পারফর্ম করেন আন্তর্জাতিক সংগীতশিল্পী ভেভেড্রিম। নানা সংস্কৃতি ও সঙ্গীতধারার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান বিশ্বকাপের উৎসবমুখর আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানটি ছিলো সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বর্ণিল প্রদর্শনী, যেখানে নোরা ফতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়ের পারফরম্যান্স বিশেষভাবে দর্শকদের নজর কাড়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মদ-সিগারেটের দাম বাড়ানোও বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী
নেইমার ছাড়াই শক্তিশালী ব্রাজিল, মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ
প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি, পাঁচ বাংলাদেশি গ্রেফতার
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
নোরা ফতেহির সঙ্গে বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল বাংলাদেশি সঞ্জয়
স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর
লাইসেন্স বাতিলের পর আদ্-দ্বীন ছাড়ছেন রোগীরা
এক ঘণ্টার বিভ্রাটে অচল ফেসবুক-মেসেঞ্জার