Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ১৯ মার্চ ২০২৬

নিষিদ্ধ গান নিয়ে নিজের অবস্থান জানালেন নোরা ফাতেহি

নিষিদ্ধ গান নিয়ে নিজের অবস্থান জানালেন নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত

নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি কেন্দ্রীয় সরকারের নির্দেশে নিষিদ্ধ হওয়ায় এবার নিজের অবস্থান প্রকাশ করেছেন নোরা ফাতেহি।

ভিডিও বার্তায় নোরা বলেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে তার কোনও পূর্ব ধারণা ছিলো না। মূলত তিনি তিন বছর আগে কন্নড় ভাষার ‘সারসি নিন্না’ গানটির শুটিং করেছিলেন, যা একটি বড় বাজেটের সিনেমার অংশ ছিলো। সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ থাকায় তিনি গানটির শুটিং করতে রাজি হন।

নোরা আরও বলেন, পরে গানটি হিন্দিতে প্রকাশিত হয়, কিন্তু এর লিরিক্স ও উপস্থাপনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সে বিষয়ে আমি আগে কিছুই জানতাম না। কেউ যেন ভাবেন না আমি এমন কিছুকে সমর্থন করি।

তিনি ভক্তদেরও অনুরোধ করেছেন, সমালোচনার কারণে নির্মাতারা গানটি সরিয়ে নিলেও গানটি শেয়ার করে বিষয়টি আরও ছড়াবেন না। একই সঙ্গে কিছু ব্যক্তিগত আক্রমণ নিয়েও তিনি হতাশা প্রকাশ করেছেন, যার কারণে তার চরিত্র নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা