Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ২ আগস্ট ২০২৬

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
ছবি: সংগৃহীত

সরকারের পক্ষ থেকে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সংস্থার অবস্থান স্পষ্ট করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই। এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশের পর শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনাও শুরু হয়।

তবে পেট্রোবাংলার সর্বশেষ ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনও সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। ফলে এ ধরনের সংবাদ বা গুজব নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থাটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ