Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ২ নভেম্বর ২০২৫

পদ্মাপাড়ে মিথেন গ্যাসের সন্ধান

রাজশাহীর গোদাগাড়ীতে বাপেক্সের নিশ্চিতকরণ এলাকা সংরক্ষিত ঘোষণা

পদ্মাপাড়ে মিথেন গ্যাসের সন্ধান
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। কয়েকদিন ধরে নদীর পানি ও তীরবর্তী বালু থেকে গ্যাসের বুদবুদ ওঠার ঘটনায় শনিবার (১ নভেম্বর) বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে গ্যাসের নমুনা সংগ্রহ করেছে।

দুপুরে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) ও ভূ-তাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহামের নেতৃত্বে একটি দল প্রেমতলীতে যায়। দলে ছিলেন উপব্যবস্থাপক ইমামুল ইসলাম ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক রাসেল কবীর। তাদের সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

বাপেক্সের দল নদীর তীর ও পানির বিভিন্ন স্থানে গ্যাস ডিটেক্টর ব্যবহার করে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করে। পরে তারা তিন বোতল গ্যাসের নমুনা সংগ্রহ করেন। কর্মকর্তারা জানান, অন্তত অর্ধশত স্থানে বুদবুদ উঠতে দেখা গেছে। এমনকি নদীর অপর তীরেও একই ধরণের গ্যাস নির্গমন হচ্ছে বলে পর্যবেক্ষণ দল জানায়।

গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ বলেন, 

বাপেক্স এসে নিশ্চিত করেছে, এখানে মিথেন গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই জায়গাটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেখানে সাধারণ মানুষকে প্রবেশ না করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, 

আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি পেয়েছি। তিন বোতল গ্যাস সংগ্রহ করা হয়েছে, যা ল্যাবে পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, এটি খনিজ গ্যাস কিনা, নাকি উদ্ভিদ-লতাপাতার পচনে উৎপন্ন স্বল্পমাত্রার গ্যাস।

তিনি আরও জানান, অতীতে এ এলাকায় সিসমিক সার্ভে (ভূকম্পন জরিপ) হয়েছে কি না তা যাচাই করা হবে। যদি পূর্বে কোনও জরিপ না হয়ে থাকে, আমরা নতুন করে সিসমিক সার্ভের উদ্যোগ নেবো। পর্যাপ্ত গ্যাসের মজুদ থাকলে ভবিষ্যতে উত্তোলনের সম্ভাবনা থাকবে, বলেন তিনি।

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে পদ্মাপাড়ের এ এলাকায় রাতে বুদবুদ ওঠার সময় আগুন ধরিয়ে দিলে শিখা জ্বলে উঠতে দেখা গেছে। এতে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজশাহী অঞ্চলের ভূ-গঠন ও নদীসংলগ্ন স্তরবিন্যাসে মিথেন গ্যাসের উপস্থিতি থাকাটা ভূতাত্ত্বিকভাবে অসম্ভব নয়। বাপেক্সের পরবর্তী তদন্তের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হলে দেশের উত্তরাঞ্চলে নতুন গ্যাসসম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য