Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৫, ৪ ডিসেম্বর ২০২৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হলো ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
ছবি: সংগৃহীত

দেশের গ্যাস উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় সাফল্য এসেছে হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর আওতাধীন ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ সফলভাবে শেষ হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) কূপটি থেকে প্রতিদিন প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, বিভিন্ন মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে সম্পন্ন হওয়া ওয়ার্কওভার কাজটি কূপটির উৎপাদন সক্ষমতায় বড় পরিবর্তন এনেছে। পূর্বে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও পানি ও বালুর মাত্রা বেড়ে যাওয়ায় উৎপাদনে বিঘ্ন ঘটত। ওয়ার্কওভারের পর কূপটি এখন ড্রাই গ্যাস উৎপাদনে সক্ষম হয়েছে—ফলে উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে।

বিজিএফসিএল জানিয়েছে, আগামী ৫ ডিসেম্বরের মধ্যেই সিলেট গ্যাস ফিল্ডের অধীনে কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হবে। এ কূপটি যুক্ত হলে জাতীয় গ্রিডে আরও দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে।

ডিসেম্বরে শেষ হবে আরও তিন কূপের খনন 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি ডিসেম্বরের মধ্যেই আরও তিন কূপ—সিলেট-১০ এক্স, সিলেট-১১ এবং শ্রীকাইল-৫—এর খনন কাজ সম্পন্ন হবে।

আগামী জানুয়ারি–ফেব্রুয়ারিতে দুই কূপে ওয়ার্কওভার

২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিয়ানীবাজার-২ এবং সেমুতাং-৬ কূপে বাপেক্সের মাধ্যমে ওয়ার্কওভার সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক এসব কাজ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা জ্বালানি সংকট মোকাবিলা ও শিল্প-বাণিজ্যের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার