Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে গ্যাসের নতুন সন্ধান, অর্থনীতিতে বড় অবদান

হবিগঞ্জে গ্যাসের নতুন সন্ধান, অর্থনীতিতে বড় অবদান
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কাজ শেষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসজিএফএল জানায়, কূপটি থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। বর্তমান বাজারদর অনুযায়ী এর আর্থিক মূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।

সংস্থাটি জানায়, এসজিএফএল ও বাপেক্সের অভিজ্ঞ কর্মকর্তারা যৌথভাবে এ কূপের সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন করেছেন। গ্যাস উত্তোলনের প্রস্তুতিও চলছে।

বর্তমানে এসজিএফএল-এর অধীনে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপে খননকাজ চলছে। পাশাপাশি কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রমও চলমান রয়েছে।

এ আবিষ্কার দেশীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কিছুটা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য