Sobar Desh | সবার দেশ মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৭, ৩১ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক হান্নান মিয়া (৩৫) রয়েছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা। নিহত অন্য দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলের দিকে দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন যাত্রীরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস আসার আগেই অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরেকজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়ায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহগুলো বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
বাড়ছে না জ্বালানি তেলের দাম
আকস্মিক সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
জ্বালানি কার্ড নিতে গিয়ে লাইনে মৃত্যু, চুয়াডাঙ্গায় ভিড়ে বিশৃঙ্খলা
২৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক বিজিবির
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস
দুবাই বন্দরে তেল ট্যাংকারে ইরানের হামলা
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ক্ষমা চেয়েও রক্ষা হয়নি—২ কোটি রুপি জরিমানা নাসিমের
৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল চলাচল
হরমুজ, যুদ্ধ সবই ছাড়তে রাজি ট্রাম্প!
স্ত্রীকে ১২০ জনের কাছে ‘বিক্রি’ করে জেলে ঠাঁই স্বামীর
মীর জাফরের বংশধরদের নাম বাদ ভোটার তালিকা থেকে
হাম আতঙ্কে খুলনা, হাসপাতালে ভর্তি ৭৯ শিশু
চলন্ত ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেফতার