Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ০১:৫৪, ২৯ মার্চ ২০২৬

মাটিতে বিশাল গর্ত—আহত অন্তত ১২

ইরানি মিসাইল হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েল

ইরানি মিসাইল হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েল
ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় মাটিতে বিশাল গর্ত তৈরি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (২৮ মার্চ) দেশটির বেইত শেমেশ এলাকায় একাধিক মিসাইল আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে।

হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের ফলে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জুদিয়ান হিলস এলাকায় এ হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে সক্রিয়ভাবে কাজ করছেন।

এ বিষয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যে ব্যালিস্টিক মিসাইলটি আঘাত হেনেছে তা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমানবাহিনী।

অন্যদিকে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯ জনে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি ১৩২ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এ হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের