Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২৩ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
ছবি: সংগৃহীত

সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন এবং জ্বালানি খাতে সরকার কার্যকর কোনও উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সরকারের এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

দেশের সামগ্রিক পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজেদের অসহায় বোধ করছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার দল মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান সরকারকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া জনগণের অধিকার আদায় সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দেশের নিরাপত্তা ও জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ।

তার দাবি, সংবিধানে পরিবর্তন আনার নামে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কায়দায় জনগণের অধিকার স্থায়ীভাবে হরণ করা যায়। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের সামগ্রিক ব্যর্থতার দায় সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতের সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাবের জন্য জ্বালানিমন্ত্রীরও দায়িত্ব ছাড়ার দাবি জানান তিনি।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জ্বালানিমন্ত্রীকে কথা বলার সুযোগ দেয়া হয় না। এমনকি তিনি এখন এ খাতের সমস্যা নিয়েও কথা বলেন না। গত সাত মাসে জ্বালানি খাতে সরকার উল্লেখযোগ্য কোনও উদ্যোগ নিতে পারেনি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলামের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব জনমনে অসন্তোষ বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর দায়িত্বে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে এনসিপির পক্ষ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক
দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাজেক খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের
নালার কাজেও চাঁদাবাজি, বাড়িপ্রতি ৫০ হাজার টাকা
ভারতের এসবিআইয়ে সাইবার হামলা, তথ্য চুরির দাবি
সাজেকে গোলাগুলির পর আতঙ্ক, পর্যটনে ধস
মোদি-তারেকের বৈঠক ঘিরে আলোচনা, অপেক্ষা আনুষ্ঠানিক সূচির
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারালেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?
কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক
কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত
এনসিপির যুগ্ম আহ্বায়ক ছয় নারী