Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৩১ মার্চ ২০২৬

‘তোমায় মনে থাকবে আজীবন’— জয়ার আবেগঘন শ্রদ্ধা

‘তোমায় মনে থাকবে আজীবন’— জয়ার আবেগঘন শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে সহ-অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জয়া আহসান তার পোস্টে রাহুলকে ‘অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’ সহকর্মীর সঙ্গে কাজের স্মৃতিচারণ করে তিনি জানান, ‘ঝরাপালক’ সিনেমায় প্রথম ও শেষবারের মতো তাদের একসঙ্গে কাজ করা হয়। সে ছবিতে জীবনানন্দ দাশ-এর চরিত্রে রাহুলের অভিনয় তাকে গভীরভাবে মুগ্ধ করেছিলো।

তিনি আরও লেখেন, জীবনানন্দের কবিতার স্রোত যেনা রাহুলের অন্তরে প্রবাহিত হতো। একজন শিল্পী হিসেবে তার গভীরতা, আদর্শ ও লেখনী দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন জয়া।

পোস্টের শেষাংশে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-এর প্রতি সমবেদনা জানিয়ে জয়া লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তুমি লড়াইয়ের সমনাম। এ কঠিন সময়ে নিজেকে সামলে রেখো, আগলে রেখো সহজকে।’

উল্লেখ্য, গত রোববার পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মারা যান ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এ অভিনেতা। পরদিন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতাল সূত্র জানায়, তার ফুসফুস ও শ্বাসনালিতে প্রচুর পরিমাণ বালু ও নোনা পানি পাওয়া গেছে, যা দীর্ঘ সময় পানির নিচে থাকার ইঙ্গিত দেয়। শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকায় ঘটনাটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।

রাহুলের অকাল প্রয়াণে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার