Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ২৬ নভেম্বর ২০২৫

স্বামীর বিরুদ্ধে জেটলির মামলা, কত কোটি দাবি?

স্বামীর বিরুদ্ধে জেটলির মামলা, কত কোটি দাবি?
ছবি: সংগৃহীত

সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি পারিবারিক সহিংসতার অভিযোগে স্বামী পিটার হাগের বিরুদ্ধে মামলা করেছেন। মুম্বাইয়ের আদালতে দায়ের করা মামলাটি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের ২(এ) ধারায় করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এস সি তাডয়ের আদালতে মামলার আবেদন শুনানি হয় এবং পিটার হাগকে নোটিশ পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১২ ডিসেম্বর।

মামলার অভিযোগপত্রে ৪৭ বছর বয়সী সেলিনা উল্লেখ করেছেন, অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের হাতে তিনি গুরুতর মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দেশ ত্যাগ করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাদের সন্তানরা বর্তমানে অস্ট্রিয়ায় বাবার সঙ্গে বসবাস করছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মামলার মাধ্যমে সেলিনা তার স্বামীর কাছ থেকে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা) খোরপোশ দাবি করেছেন। এছাড়া তার সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ রুপি ভাতা চাওয়া হয়েছে।

পিটার হাগ একজন প্রতিষ্ঠিত অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী। তিনি দুবাই ও সিঙ্গাপুরের স্বনামধন্য হোটেল চেইনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে দুবাইয়ের ইমার হসপিটালিটি গ্রুপে মার্কেটিং ও ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন।

পুরোনো সাক্ষাৎকারে সেলিনা জানিয়েছেন, দুবাইয়ে একটি ইভেন্টে প্রথমবার পিটারকে দেখেছিলেন। পরে তাদের আলাপ হয় এবং ২০১০ সালে পিটার তার পরিবারকে দেখতে ভারতে আসেন। একই বছর ২৩ সেপ্টেম্বর মুম্বাইয়ের বাসায় আংটি বদল হয় এবং ২০১১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের যমজ সন্তান জন্ম নেয়। পাঁচ বছর পর আবার যমজ সন্তানের জন্ম হয়, যার একজন হৃদরোগে মারা যান।

গত বছরও সেলিনা স্বামীকে নিয়ে ভালোবাসায় ভরা ছবি পোস্ট করেছিলেন। কিন্তু এক বছরের মধ্যে পারিবারিক সহিংসতার অভিযোগে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি