Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:১২, ২৬ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকের প্রশ্নে তামান্না

দিব্যি আছি, আবার বিয়ের কথা কেনো?

দিব্যি আছি, আবার বিয়ের কথা কেনো?
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে চলতি বছরের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া। কারণ এ মুহূর্তে ‘স্ত্রী ২’ সিনেমায় আইটেম গান নিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন সমানতালে কাজ করছেন তামান্না। কিন্তু অভিনেত্রীর অনুযোগ, বলিউড তাকে সেভাবে সুযোগ দেয়নি।

তবে ‘সিকান্দার কা মুকাদ্দার' সিনেমার জন্য নির্বাচন করায় নীরজ পান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারের শুরুতেই এলো তার সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ। 

তামান্না ভাটিয়া বলেন, বছরটা সুন্দরভাবে কাটিয়েছি। 'আরনমনাই' ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। অন্য ভাষায় ডাব না করেই তামিল ছবির এত আয়, সত্যি দারুণ ব্যাপার! ছবিটা নারীকেন্দ্রিক। এরপর 'সিকান্দার কা মুকাদ্দার' ছবির জন্যও সবার প্রশংসা পাচ্ছি। ওটিটি ও প্রেক্ষাগৃহ দুই মাধ্যমের স্বাদ সমান উপভোগ করছি। সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছি।

তিনি বলেন, 'সিকান্দার কা মুকাদ্দার' ছবিতে কামিনী সিং হয়ে ওঠার জন্য নিজেকে সম্পূর্ণ ভেঙেচুরে নিয়েছিলাম। নীরজ স্যারের পাশাপাশি নেটফ্লিক্সকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি বলেন, এ রকম জটিল একটা চরিত্রের জন্য তারা আমাকে ভেবেছে, আমার প্রতি আস্থা দেখিয়েছে— এটিই বড় কথা।

পরপর সাফল্য উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এটা শুধু আমার নয়, গোটা টিমের সাফল্য। আমি মনে করি, একটা ছবি নির্মাণের পেছনে থাকে সবার মিলিত প্রয়াস। ছবি নির্মাণ মানেই দলগত কাজ। তাই এ সাফল্য সবার। আমার একার নয়। একার দ্বারা একটা গোটা ছবি নির্মাণ করা কখনই সম্ভব নয়।

তামান্নাকে বৈচিত্র্যময় সব কাজে দেখা যায়। ‘আজ কি রাত’ গানে যেমন আবেদনময়ী তামান্নাকে দেখা গেছে, নীরজ পান্ডের ছবিতে আবার তিনি গ্ল্যামারহীন। অভিনেত্রী বলেন, দক্ষিণে নানা স্বাদের প্রকল্পে কাজ করে নিজেকে প্রমাণ করেছি। এবার বলিউডেও তা করে দেখাতে চাই। 

একটা প্রকল্প নির্বাচনের আগে কী দেখেন? একটু ভেবে তামান্না বলেন, শুধু চিত্রনাট্য বা গল্প নয়, পরিচালক কে, সেটি অবশ্যই দেখি। চিত্রনাট্য ভালো হওয়ার পাশাপাশি পরিচালকও ভালো হওয়া প্রয়োজন। তাই পরিচালক আমার কাছে খুব গুরুত্ব পান। আর আমি কোনো চিত্রনাট্য শোনার সময় নিজেকে দর্শকের আসনে বসাই। এমন প্রকল্পে নিজেকে দেখতে চাই, যেখানে আমি নিজেকেই ভুলে যাব।

দর্শক হিসেবে কোন ধরনের ছবি বা সিরিজ পছন্দ করেন অভিনেত্রী? এর উত্তরে তিনি বলেন, কান্নাকাটি দেখতে একদম পছন্দ করি না। দর্শক হিসেবে চাই ভরপুর বিনোদন। কোনো ছবি বা সিরিজ দেখার সময় আশপাশের দুনিয়া— এমনকি নিজেকেও ভুলে যেতে চাই। ছবির দুনিয়ায় হারিয়ে যেতে চাই।

তামান্না বলেন, কোভিডের পর বিনোদন দুনিয়ায় অনেক বদল এসেছে। তিনি বলেন, এখন ছবিতে প্রযুক্তির ব্যবহার অনেক বেড়ে গেছে। প্রযুক্তির সঙ্গে আমাদের গল্প তাল মেলানোর চেষ্টা করছে। অনেকের মতে, এখন ওটিটিতে ভালো গল্পের বড়ই অভাব। তবে এ কথা মানতে নারাজ তামান্না।

অভিনেত্রী বলেন, তিনি একটা তেলেগু ছবির শুটিং শেষ করেছেন। এ ছাড়া ডায়না পেন্টির সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। 

বিয়ে কবে করছেন— এমন প্রশ্নের উত্তরে মুচকি হেসে তামান্না বলেন, দিব্যি আছি, আবার বিয়ের কথা কেন?

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে আর্জেন্টিনার জয়
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মিশর
জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি