Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৪ জুলাই ২০২৬

নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়

নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে প্রত্যাহার না হওয়ায় প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দেয়ার পর বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনাটিতে কোনx হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে উড্ডয়ন করে নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট। উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

বিমানটিতে যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহণবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনিই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর ক্যাপ্টেন বুঝতে পারেন যে বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ওপরে উঠছে না। একাধিকবার চেষ্টা করেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি মূল্যায়ন করে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ক্যাপ্টেন ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে অবতরণের আগে বিমানটিকে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে অবস্থান করতে হয়। এ সময় ধীরে ধীরে বিমানের গতি কমিয়ে নিরাপদ অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়। পরে বিমানটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

হুমায়ুন কবির আরও বলেন, তিনি বিমান চলাচল বিশেষজ্ঞ না হলেও তার কাছে ক্যাপ্টেনের সিদ্ধান্তটি যথাযথ ও দায়িত্বশীল বলে মনে হয়েছে। কারণ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বিমানটি ফিরিয়ে আনা হয়েছে।

তবে পুরো ঘটনার সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উৎকণ্ঠা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। তা সত্ত্বেও বিমানটি নিরাপদে অবতরণ করায় সবাই স্বস্তি প্রকাশ করেন।

ঘটনার পর বেসরকারি এয়ারলাইন্সগুলোর ব্যবহৃত পুরোনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন হুমায়ুন কবির।

তিনি বলেন, যাত্রীবাহী উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে কোনx ধরনের আপসের সুযোগ নেই। বিশেষ করে পুরোনো উড়োজাহাজগুলোর নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে, যা যাত্রীদের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট