Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:২২, ৬ জানুয়ারি ২০২৫

প্রেমিকাকে বিয়ে করতেই মুসলিম হয়েছিলেন প্রবীর

প্রেমিকাকে বিয়ে করতেই মুসলিম হয়েছিলেন প্রবীর
ফাইল ছবি

বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র রোববার (৫ জানুয়ারি) ইন্তেকাল করেছেন। তার প্রথম জানাজা সোমবার (৬ জানুয়ারি) এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরপর চ্যানেল আই প্রাঙ্গনে জানাজা হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, প্রবীর মিত্রের ধর্ম নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, বিশেষ করে তার নামের কারণে। মিশা সওদাগর জানিয়েছেন, প্রবীর মিত্র মুসলমান ছিলেন। তার জানাজা এবং দাফন ইসলামের নিয়ম অনুযায়ী হবে। একটি পুরনো সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে জানিয়েছিলেন, তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে তার স্ত্রীর সাথে বিয়ে করেছিলেন। এখনও ইসলাম ধর্ম অনুসরণ করছিলেন।

প্রবীর মিত্র একবার বলেছিলেন, আমি তো কনভার্ট হয়েই ওর (স্ত্রী) মাকে বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি। 

প্রবীর মিত্রের অভিনয় জীবনের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। তিনি বলেছিলেন, অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয়। আমি অভিনয় করতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। 

প্রবীর মিত্রের ধর্মীয় ভাবনা সম্পর্কে তিনি আরও বলেছেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।

এছাড়া, প্রবীর মিত্রের পরিবারে তার স্ত্রী অজান্তা মিত্র ২০০০ সালে মারা যান, এবং তাদের তিন সন্তান—মিথুন মিত্র, সিফাত ইসলাম, সামিউল ইসলাম—রইেছেন, তবে সামিউল মারা গেছেন।

প্রবীর মিত্র ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে মুক্তি পাওয়া 'জলছবি' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমায় কাজ করেছেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে আর্জেন্টিনার জয়
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মিশর
জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি