Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৫

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর দাপট অব্যাহত, ২১ দিনে রণবীরের ছবির আয় কত

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর দাপট অব্যাহত, ২১ দিনে রণবীরের ছবির আয় কত
ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকেই বক্স অফিসে টানা সাফল্য দেখাচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির ২১ দিন পেরিয়ে গেলেও ছবিটির গতি একটুও কমেনি; বরং রণবীর সিং অভিনীত এ স্পাই–অ্যাকশন থ্রিলারের সামনে হলিউডের ‘অ্যাভাটার ৩’–এর মতো বড় বাজেটের ছবিও টিকতে পারছে না।

আয়ের হিসাব
মুক্তির তিন সপ্তাহের মধ্যেই ছবিটি ভারতের বাজারে অনায়াসে ৬০০ কোটি রুপি অতিক্রম করেছে। বড়দিন উপলক্ষে এ সময় ‘ধুরন্ধর’ আবারও আয়ের উল্লেখযোগ্য উল্লম্ফন দেখায়। নতুন সিনেমা মুক্তি পেলেও ছবিটির বক্স অফিস গতি স্থির রয়েছে।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। বড়দিনের ছুটির প্রভাবেই এ দিনে আয় বাড়ে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উল্লেখযোগ্যভাবে, একই সময়ে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

এ পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি। চলতি সপ্তাহান্তের মধ্যেই ৬৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পথে রয়েছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৫৩ দশমিক ২৫ কোটি রুপি।

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যে ‘স্ত্রী ২’ (৫৯৮ কোটি) ও ‘ছাবা’ (৬০১ কোটি)–এর আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমানে ভারতের বাজারে এটি কেবল শাহরুখ খানের ‘জওয়ান’–এর (৬৪০ কোটি) পরেই অবস্থান করছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের পথে দ্রুত এগিয়ে চলেছে সিনেমাটি।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮