Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৩, ১৩ জানুয়ারি ২০২৫

তাহসান-রোজার সাগর পাড়ের রোমান্স  

তাহসান-রোজার সাগর পাড়ের রোমান্স  
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতে মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে মালদ্বীপে হানিমুন করছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। হানিমুনে গিয়ে নিজেদের রোমান্সের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তাহসানের স্ত্রী রোজা।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন রোজা।

ছবির ক্যাপশনে রোজা লেখেন, জীবনের গাঁথুনিতে আমাদের সুতোগুলো চিরকাল জড়িয়ে আছে, এক ভালোবাসা, এত শক্তিশালী, এত পবিত্র।

ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা, সঙ্গে সঙ্গেই লালপরী স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক। রোজার লালের সঙ্গে রং মিল ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। 

তাহসান-রোজার এ রোম্যান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের, রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।

গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান। এরপর গত ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হন। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ব্রিকসে না গিয়ে দেশকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী: রিজভী
তিন মেট্রোরেলে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন
উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু
১১ হাজার কোটি ফিরলেই গ্যাস-বিদ্যুৎ হাসবে!
‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে মিথিলা!
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা