Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ৪ অক্টোবর ২০২৫

আবুধাবিতে ভাগ্য বদল

২০ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার

২০ মিলিয়ন দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর সেপ্টেম্বর মাসের ড্রতে এক বাংলাদেশি প্রবাসীর ভাগ্য খুলে গেছে। ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন শারজাহতে বসবাসরত বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার হারুন সরদার নুর নোবি সরদার।

গত ১৪ সেপ্টেম্বর কেনা ০৩৫৩৫০ নম্বরের টিকিট থেকেই এ বিপুল অর্থ জিতেছেন ৪৪ বছর বয়সী হারুন। গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিতে কাজ করছেন। লাইভ ড্র চলাকালীন উপস্থাপক রিচার্ড ও বাউচরা যখন ফোনে তাকে এ সুখবরটি দেন, তখন তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে যান।

যদিও এ গ্র্যান্ড প্রাইজের অর্থ তিনি আরও ১০ জন প্রতিযোগীর সঙ্গে ভাগ করে নেবেন, তবু দীর্ঘ দিনের স্বপ্ন পূরণে এটি তার জীবনে বড় অর্জন। হারুন জানান, বাংলাদেশে পরিবার ফিরে যাওয়ার পরও তিনি প্রতি মাসে নিয়মিত ‘বিগ টিকিট’ কিনতেন। কিন্তু আশা ছাড়েননি একদিন জেতার।

হারুনকে সর্বশেষ ‘বিগ টিকিট কোটিপতি’ ঘোষণা করার পাশাপাশি, এ ড্রতে আরও কয়েকজন অংশগ্রহণকারী উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে ভারতীয় শিহাব উমাইর ও সিদ্দিক পামব্লাথ জিতেছেন ৫০ হাজার দিরহাম করে। একই পুরস্কার জিতেছেন আবুধাবিতে থাকা বাংলাদেশি প্রবাসী আলী হুসেন আলী এবং দুবাই-শারজাহ ভিত্তিক পাকিস্তানি প্রবাসী আদেল মোহাম্মদ।

বিগ টিকিট লটারি সংযুক্ত আরব আমিরাতজুড়ে প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে জনপ্রিয়, যেখানে প্রতি মাসেই কোটি কোটি দিরহামের পুরস্কার জেতার সুযোগ থাকে।

সূত্র: খালিজ টাইমস

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী: নাসীরুদ্দিন পাটওয়ারী
সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
নেপালকে হারিয়ে টানা তৃতীয় সাফ ফাইনালে বাংলাদেশ
৬ কক্ষের অনুমতি থাকলেও পরিচালিত হচ্ছিল ২৫ কক্ষ, নিহত ২১
প্রেসক্লাব অভিমুখে ইসলামী ব্যাংক গ্রাহকদের মিছিল
রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান