Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৩ জুন ২০২৬

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন

৬ কক্ষের অনুমতি থাকলেও পরিচালিত হচ্ছিল ২৫ কক্ষ, নিহত ২১

৬ কক্ষের অনুমতি থাকলেও পরিচালিত হচ্ছিল ২৫ কক্ষ, নিহত ২১
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির হাওজ রানি এলাকার ‘ফ্লুরিশ স্টে’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের একটি হোটেলেও ক্ষয়ক্ষতি হয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোটেলটি মাত্র ছয়টি কক্ষ পরিচালনার অনুমতি পেলেও সেখানে অবৈধভাবে ২৫টি কক্ষ চালু ছিল। এছাড়া ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য কার্যত একটি মাত্র পথ থাকায় আগুন লাগার পর অনেক অতিথি নিরাপদে বের হতে পারেননি।

দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে অন্তত ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে বিদেশি নাগরিকও ছিলেন। বেশিরভাগ অতিথি তখন ঘুমিয়ে ছিলেন। পরে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলটি দিল্লি সরকারের ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ (বি অ্যান্ড বি) স্কিমের আওতায় লাইসেন্সপ্রাপ্ত ছিল। তবে নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত কক্ষ পরিচালনার পাশাপাশি বেসমেন্টেও অবৈধভাবে কক্ষ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর হোটেলটির নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও নিয়ম লঙ্ঘনের বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

কোনও বিষয়ের অনার্স বন্ধের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
কালবৈশাখীর তাণ্ডবে গাছ উপড়ে মহাসড়ক ব্লকেড
দখল করা ব্যাংক বেদখল হবে—এ যাতনা আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক দখলকারী চক্রের নজরে—অভিযোগ বিরোধী দলীয় নেতার
পারমাণবিক ওয়ারহেড অস্ত্র মোতায়েন ভারতের!—দাবি রিপোর্টে
মোসাদ্দেক–নাহিদ ঝড়ে ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ টাইগারদের
সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের প্রাণহানি
চসিক প্রশাসককে ফ্রান্স সফরে অনুমতি দেননি প্রধানমন্ত্রী
বাংলাদেশে নতুন রূপে যাত্রা শুরু হুয়াওয়ের
ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েল
১৫২ শিক্ষার্থীকে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন হাসনাত
তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিহত
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩২