Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৬, ২৩ এপ্রিল ২০২৬

সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ

সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বক্তব্যে ‘হুমকিস্বরূপ’ ও ‘অসংসদীয়’ ভাষা ব্যবহারের অভিযোগ তুলে এর কড়া প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘জনগণ বসে থাকবে না’—এমন মন্তব্যকে ঘিরেই শুরু হয় বিতর্ক।

পরে ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেছেন, তা হুমকিস্বরূপ এবং এতে বিরোধী দল হিসেবে তারা আঘাত পেয়েছেন। তার প্রশ্ন, এ বক্তব্য কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দেয়ার ইঙ্গিত বহন করে? তিনি এ ধরনের বক্তব্যকে অসংসদীয় আখ্যা দিয়ে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান।

বিরোধীদলীয় নেতার এ আপত্তির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি বক্তব্যে অসংসদীয় কোনও ভাষা পাওয়া যায়, তাহলে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে।

তবে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘আমরা চুপ করে থাকবো না’ বা ‘জনগণ বসে থাকবে না’—এ ধরনের বক্তব্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এসব বক্তব্যের জবাব রাজনৈতিকভাবে পাল্টা যুক্তি দিয়েই দেয়া উচিত বলেও মত দেন স্পিকার।

সংসদের শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকল সংসদ সদস্যকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং বক্তব্য দেয়ার সময় ধৈর্য ধরার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের
আবারও যুদ্ধে প্রস্তুতি ট্রাম্পের, জোগাচ্ছেন রসদ
দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া, পাঁচ লাখ শিশু অপুষ্টিতে
রক্তে লেখা ইতিহাস: ঐতিহাসিক মে দিবস আজ
গণমাধ্যম স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ
অতীতের বিতর্ক নয়, নতুন ইতিহাস গড়ার আহ্বান জামায়াত আমিরের
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
এই চেয়ারে আগুনের তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি সই
২০২৭ সালের নির্বাচনে ফিরছেন ফ্রাঁসোয়া অলাঁদ?
‘চট্টগ্রাম পানির নিচে’ প্রচার ছিলো অপপ্রচার: সংসদে প্রতিমন্ত্রী
নির্বাচন ঠেকিয়ে দেয়ার ভয়ে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী