Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫০, ১ মার্চ ২০২৬

আপডেট: ০২:৫১, ১ মার্চ ২০২৬

অস্বীকার করলো পেন্টাগন

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড United States Central Command (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থা TASS-এর বরাতে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। তেহরান দাবি করেছে, এতে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান প্রচার করছে। ইরান এ অভিযানকে তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় বিজয় হিসেবে উল্লেখ করছে।

তবে Al Jazeera-কে দেয়া সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র বলেন, আইআরজিসির দাবিগুলো সত্য নয়। তাদের ভাষ্য, ২০০ সেনা নিহত বা আহত হওয়ার তথ্য এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

সেন্টকম আরও জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চলমান এ সংঘাতের মধ্যে উভয় পক্ষই পাল্টাপাল্টি তথ্য দিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার