Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের দাবি নাকচ করলো তেহরান

ইরানের সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন: ইরানী পররাষ্ট্রমন্ত্রী 

ইরানের সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন: ইরানী পররাষ্ট্রমন্ত্রী 
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণকে তারা ‘সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও অবৈধ’ হিসেবে মনে করছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম NBC News-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের প্রায় সব সরকারি কর্মকর্তা এখন জীবিত, সুস্থ এবং নিরাপদ স্থানে অবস্থান করছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলায় হয়তো এক বা দুইজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন, তবে এটি বড় ধরনের কোনও ক্ষতি নয় বলে তারা মনে করছেন।

আরও পড়ুন <<>> ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহতের দাবি

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন। তবে তেহরান এখনও এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে নজর রাখছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য