Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৪৩, ১ মার্চ ২০২৬

ধ্বংস অন্তত ৪০ ভবন

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (১ মার্চ) চালানো ক্ষেপণাস্ত্র হামলায় শহরের অন্তত ৪০টি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।

ইসরায়েলি দৈনিক Haaretz জানিয়েছে, তেল আবিব পৌরসভার বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে হামলার তীব্রতায় বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

কর্তৃপক্ষ বাস্তুচ্যুত বাসিন্দাদের অস্থায়ীভাবে আশ্রয়ের জন্য শহরের তিনটি হোটেলে স্থানান্তর করেছে। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘিরে ফেলে উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও পৌরসভার কর্মীরা তল্লাশি ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন।

ইরান এ হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ সামরিক অভিযানের অংশ বলে দাবি করেছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, এটি সাম্প্রতিক সংঘাতের জবাব হিসেবেই চালানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ক্ষয়ক্ষতি দেশটির নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বিস্তৃত আকার নেয়ার আশঙ্কাও বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য