Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৯, ৭ মার্চ ২০২৬

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার

মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা রাশিয়ার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনায় ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের গতিবিধি এবং অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে সরবরাহ করছে মস্কো। এসব তথ্যের মাধ্যমে সম্ভাব্য মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে তেহরানকে সহায়তা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তবে রাশিয়া ঠিক কতটা মাত্রায় বা কোন ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে—সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করার পর ইরানের সামরিক বাহিনীর মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউজের এক মুখপাত্র রাশিয়ার ইরানকে সহায়তার অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

বিশ্লেষকদের মতে, যদি এ ধরনের গোয়েন্দা সহযোগিতার অভিযোগ সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী