Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ১০ মার্চ ২০২৬

নতুন নেতার প্রতি সংহতি

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেও তেহরানে জনসমুদ্র

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেও তেহরানে জনসমুদ্র
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে এসেছে লাখো মানুষ। ইসলামি বিপ্লবের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির প্রতি সংহতি ও আনুগত্য প্রকাশ করতেই সোমবার (৯ মার্চ) দেশজুড়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রাজধানী তেহরান ছাড়াও শিরাজ, কেরমান, আহওয়াজ, তাবরিজ, হামেদান এবং আরদাবিলসহ বড় শহরগুলোতে ব্যাপক জনসমাগম দেখা যায়। তেহরানের এঙ্গেলার স্কয়ারে আয়োজিত প্রধান সমাবেশে হাজারো মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হন এবং সাম্রাজ্যবাদবিরোধী নানা স্লোগান দেন।

সমাবেশে অংশ নেয়া অনেকেই গণমাধ্যমকে জানান, সদ্যপ্রয়াত নেতার মৃত্যুতে শোককে শক্তিতে রূপান্তর করে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানাতেই তারা রাজপথে নেমেছেন। তাদের ভাষ্য, নতুন নেতার দিকনির্দেশনায় ইসলামি বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এর আগে রোববার সন্ধ্যায় ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ ৫৬ বছর বয়সী আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করে। তিনি তার পিতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির স্থলাভিষিক্ত হন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ অস্থায়ীভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছিলো।

সোমবারের সমাবেশে অংশ নেয়া ইরানিরা দেশটির সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিও সমর্থন জানান। তারা বলেন, দেশের অবকাঠামোতে হামলা এবং সাধারণ মানুষ ও শিশুদের হত্যার প্রতিটি ঘটনার জবাব দেয়া হবে।

চলমান সংঘাতের মধ্যেও নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংকল্পের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: প্রেস টিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী