Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২৯ জানুয়ারি ২০২৬

মোদির উপস্থিতিতে বিনম্র শ্রদ্ধা

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব গ্রহণ

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার ওপর শোক প্রস্তাব গ্রহণ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা বুধবার (২৮ জানুয়ারি) শোক প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাব উত্থাপনের সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই শোক প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়েছে। অধিবেশন শুরুর পর রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন নথি পেশের আগে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন।

অধিবেশনের সূচনা রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে হয়। মোদির সঙ্গে মন্ত্রিসভা ও রাজ্যসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব