Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮, ২৩ ডিসেম্বর ২০২৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত  ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত  ৯৪
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত হা২ না শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এছাড়া গত সপ্তাহের এ ঝড়ে দেশটিতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার (২২ ডিসেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আফ্রিকার মূল ভূখণ্ডে আঘাত হানার আগে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। সেখানে ৩৫ জনের বেশি মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। মায়োতে আঘাত হানার পর এ ঝড় মোজাম্বিকে তাণ্ডব চালায়। এতে দেশটিতে ১১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সাগর থেকে ঝড়টি মোজাম্বিকে ওঠে আসার পর দেশের উত্তরাঞ্চলের কাবো ডেলগাডো প্রদেশে ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে তাণ্ডব চালায়। এ ঝড়ের ফলে ওই অঞ্চলে একদিনে ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

উত্তর মোজাম্বিকের ওই অঞ্চলটিতে নিয়মিত গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। দীর্ঘদিন ধরে ইসলামপন্থী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় বিধ্বস্ত অঞ্চলটিতে ঝড়ের তাণ্ডব নতুন করে বিপর্যয় তৈরি করেছে। 

ঝড়ের তাণ্ডবে মোজাম্বিকে ৫ লাখ থেকে ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানব-সৃষ্ট জলবায়ু সংকটের কারণে মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর প্রভাব তীব্র হয়েছে। এ ঝড়টির কেন্দ্র ছিল কাবো ডেলগাডো অঞ্চল।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তোলা ছবিতে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত মোজাম্বিকের মেকুফি জেলার একটি মসজিদের ছাদ উড়ে গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ফ্রেলিমোর প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপো রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

সবার দেশ/এফএ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা